সনাতন ধর্মের ঐক্য, সংস্কৃতি ও মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে
পত্রদূত প্রতিনিধিঃ
সনাতন ধর্মের ঐক্য, সংস্কৃতি ও মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুক্রবার উদয়পুর কেবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সনাতন হিন্দু একতা সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উদয়পুর ও পার্শ্ববর্তী এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনের মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে— সনাতন হিন্দু সমাজের ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সামাজিক বন্ধন আরও মজবুত করা। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, বক্তব্য ও ঐক্যের বার্তা প্রদান করা হয়েছে বলে। এই সনাতন হিন্দু একতা সম্মেলন আয়োজন করছে সংগঠিত হিন্দু, সনাতন ভারত। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রয়াস হয়েছে।




















































