ধলাই জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে বিদ্যালয়ের ভোজন মাতাদের
ধলাই জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে বিদ্যালয়ের  ভোজন মাতাদের

পত্রদূত প্রতিনিধিঃ

ধলাই জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে বিদ্যালয়ের  ভোজন মাতাদের নিয়ে নিয়ে ধলাই জেলা ভিত্তিক রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার আমবাসা কুলাই কলোনি উচ্চ  বিদ্যালয়ে চারা গাছে জল সিঞ্চন এর মধ্য দিয়ে জেলাভিত্তিক রান্না প্রতিযোগিতার উদ্বোধন করেন আমবাসা পুরো পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকারউপস্থিত ছিলেন ধলাই জেলা শিক্ষা অধিকর্তা মধুসূদন দেববর্মা, আমবাসা পুরো পরিষদের সদস্য উত্তম অধিকারী, সুমন দেবনাথ, কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক রতন সাহা সহ অন্যান্যরা। এদিন ধলাই জেলার ১৭টি বিদ্যালয় থেকে      ভোজন মাতারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  ১৭ জন প্রতিযোগীর মধ্যে  বিচারকের রায়ে  চন্দ্রমোহন পাড়া ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম হয়েছেহালাহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দ্বিতীয় হয়েছে, এবং মায়নামা জেবি স্কুল তৃতীয় হয়েছে, তাদেরকে রাজ্য স্তরে রান্না প্রতিযোগিতার জন্য পাঠানো হবে।   এবং উপস্থিত অতিথিরা প্রথম দ্বিতীয় তৃতীয় সহ ১৭টি বিদ্যালয়ের ভোজন মাতাদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়, । এক সাক্ষাৎকারে জেলা শিক্ষা অধিকর্তা মধুসূদন দেববর্মা বলেন ব্লক ভিত্তিক, মহকুমা ভিত্তিক হয়ে তারা আজ জেলাভিত্তিক রান্না প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে, তাদের মধ্য থেকে তিনজনকে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় পাঠানো হবে, তিনি আশা ব্যক্ত করেন রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় রান্নার গুণগতমান বজায় রেখে ধলাই জেলার হয়ে পুরস্কার নিয়ে আসবে তারা

আরো পড়ুন