পুলিশ হাসপাতালের পরিষেবার উন্নতি করা হবে- আশ্বাস দিলেন ডি জি
পুলিশ হাসপাতালের পরিষেবার উন্নতি করা হবে- আশ্বাস দিলেন ডি জি

পত্রদূত প্রতিনিধিঃ

দীর্ঘ উপেক্ষার পর অবশেষে চেহারা এবং পরিষেবার চরিত্র বদলাচ্ছে বাধারঘাটের পুলিশ হাসপাতালটির। শুক্রবার হাসপাতাল পরিদর্শন করে এই আশ্বাস দেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর । তিনি আরো জানান ,আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজ্যের প্রতিটি থানায় একটি করে নতুন গাড়ি দেওয়া হবে।

 

শুক্রবার সকালে এডিনগর পুলিশ লাইন পরিদর্শনে যান রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর ।তিনি প্রথমে পুলিশ লাইনস্থিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ আরক্ষা কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।সেখান থেকে পুলিশ লাইনে অবস্থিত এসপি রেঙ্কের ছটি কার্যালয় পরিদর্শন করেন তিনি। কার্যালয় গুলির অবস্থা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ডিজি। পরে সেখান থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশক পুলিশ হাসপাতালটি পরিদর্শন করেন ।হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অবগত হন তিনি ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান ,পুলিশ হাসপাতালে শুধু পুলিশ কর্মীরাই নন, সংশ্লিষ্ট এলাকার জনগণও চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন ।হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি। ডিজি জানান, অবিলম্বে পুলিস হাসপাতালের পরিষেবার উন্নতি করা হবে।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান ,রাজ্যের সব থানা গুলিতে নতুন গাড়ি দেওয়া হবে ।ইতিমধ্যেই রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে অর্থ মঞ্জুর করেছে ।কিছু গাড়ি এসেও গেছে। আরো কিছু গাড়ি আসছে। তিনি জানান আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে থানা গুলিতে অন্ততপক্ষে একটি করে নতুন গাড়ি দেওয়া হবে।

 

উল্লেখ্য রাজ্যের থানা গুলি বিভিন্ন পরিকাঠামোগত অব্যবস্থাপনায় ধুকছে। অধিকাংশ থানার গাড়িগুলি ৩০ বছরেরও বেশি পুরনো। নতুন গাড়ি এলে পরে পুলিশের তল্লাশী অভিযানে গতি বাড়বে বলে বিভিন্ন মহলের অভিমত।

আরো পড়ুন