আপনার রক্ত মূমূর্ষ রোগীর প্রান বাঁচায়, রক্তদান মহৎ দান
পত্রদূত প্রতিনিধিঃ
আপনার রক্ত মূমূর্ষ রোগীর প্রান বাঁচায়, রক্তদান মহৎ দান -- এই অঙ্গীকার সামনে রেখে "স্পেকট্রাম ফাউন্ডেশন (এনজিও)'র উদ্যোগে সোমবার কমলপুর দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় মেগা স্বাস্থ্য ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গাছে জল দিয়ে শিবিরের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী শ্যামল কান্তি পাল, দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান স্বপন দাস, স্কাউট এন্ড গাইড রাজ্যের কনভেনার হরিপদ দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন স্বাস্থ্য শিবিরে শতাধিক বিভিন্ন রোগী স্বাস্থ্য পরীক্ষা করান এবং রক্তদান শিবিরে ১৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব ও বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী শ্যামল কান্তি পাল স্পেকট্রাম এনজিও-র প্রশংসা করেন এবং স্বাস্থ্য ও রক্তদান বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।




















































