তেলিয়ামুড়া রাজনগর এলাকায় ২৪ ঘন্টার ব্যাবধানে পরপর দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী।
তেলিয়ামুড়া রাজনগর এলাকায় ২৪ ঘন্টার ব্যাবধানে পরপর দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী।

পত্রদূত প্রতিনিধিঃ

তেলিয়ামুড়া রাজনগর এলাকায় ২৪ ঘন্টার ব্যাবধানে পরপর দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। 

একদিকে, পেশায় টমটম চালক প্রীতম দাসের টমটম থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি, অন্যদিকে চুরি মামলায় ধৃত পরিতোষ দেবনাথের থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া—এই দুই ঘটনায় জনমনে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

        রবিবার গভীর রাতে রাজনগর এলাকায় প্রীতম দাসের টমটমটি বাড়ির সামনেই রাখা ছিল। 

সকালবেলা উঠে তিনি দেখেন, টমটমের মূল্যবান যন্ত্রাংশ গায়েব। 

স্থানীয়দের সন্দেহ, একটি সংঘবদ্ধ চক্র রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটিয়েছে। 

ভুক্তভোগী প্রীতম দাস বলেনরোজগারের একমাত্র ভরসা এই টমটম। এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না।”

অন্যদিকে, রবিবার সকালেই    দশমিঘাট রাজনগর এলাকা থেকে বৈদ্যুতিক গ্রিফ চুরির অভিযোগে ধৃত বিশালগড়ের যুবক পরিতোষ দেবনাথ থানার হেফাজত থেকে পালিয়ে যায়। 

জানা গেছে, তেলিয়ামুড়া থানায় সেন্ট্রি'র দায়িত্বে ছিলেন এস.পি.ও সুনিতা রুদ্র পাল ও পিন্টু সরকার। 

এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে,  এবং থানার নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

      স্থানীয়দের বক্তব্য,,, 

         একদিকে শহরে চুরি বাড়ছে, অন্যদিকে ধৃত আসামি থানার ভেতর থেকেই পালিয়ে যাচ্ছে! তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

আরো পড়ুন