প্রমো ফেস্টের পাস নিতে জনসাধারণের মধ্যে উৎসাহ
প্রমো ফেস্টের পাস নিতে জনসাধারণের মধ্যে উৎসাহ

পত্রদূত প্রতিনিধিঃ

রাজধানীতে আসন্ন প্রমো ফেস্টের পাস সংগ্রহে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। সোমবার সকালে পর্যটন দপ্তরের সামনে জনসাধারণের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়।

আগামী ১২ ই ডিসেম্বর পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলায় প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই প্রমো ফেস্ট অনুষ্ঠিত হবে। প্রমো ফেস্ট এর জন্য সোমবার থেকে শুরু হয়েছে পাস বিতরণ ।পর্যটন দপ্তরের উদ্যোগে পাস বিতরণ শুরু হয়েছে ।পাস পেতে এদিন সকাল থেকেই আগরতলা টাউন হল সংলগ্ন পর্যটন দপ্তরের কার্যালয়ের সামনে বিরাট ভীর।বিভিন্ন অংশের জনসাধারণ টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ।সোমবার এক মহিলা জানান, তার প্রিয় গায়ক যুবিন। জুবিনকে দেখতে এবং তার গান শুনতেই পাসের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন তিনি। এদিন পাসের জন্য লম্বা লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানান ,তিনিও অনুষ্ঠান দেখতে চান।তার  ফেভারিট গায়ক যুবিনকে কাছ থেকে দেখতে চান ।তাই পাসের জন্য লাইনে দাঁড়িয়েছেন তিনি।

উল্লেখ্য ,প্রমোফেস্টের পাসের জন্য প্রথম দিনেই জনসাধারণের মধ্যে এমন উদ্দীপনা একটি শুভ লক্ষণ বলে বিভিন্ন মহলের অভিমত। সংগীত প্রিয় জনগণের মধ্যে এই উদ্দীপনা যে আরো বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য।

আরো পড়ুন