রাজ্য প্রতিষ্ঠা দিবসে নাগাল্যান্ডের জনগণকে আন্তরিক শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর
পত্রদূত প্রতিনিধিঃ “রাজ্য প্রতিষ্ঠা দিবসে নাগাল্যান্ডের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই”! সোমবার এক্স হ্যান্ডলেয়এই বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, “সমৃদ্ধ সংস্কৃতি এবং অসীম প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ নাগাল্যান্ড স্থায়ী উন্নয়নে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করে চলেছে। এর উপজাতি বৈচিত্র্য এবং অনন্য ঐতিহ্য গর্বের উৎস। আমি নাগাল্যান্ডের জনগণের উজ্জ্বল, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ ভবিষ্যত কামনা করি।”






















































