বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়
বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। এইডস সম্পর্কে সকল অংশের মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি সচেতনতামূলক রেলী জেলা সদর আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই রেলিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আশা কর্মী সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তী সময় আমবাসা মোটর স্ট্যান্ডে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করবার লক্ষে একটি পথ নাটকেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইডস কন্ট্রোল সোসাইটির ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডাঃ অসিত কুমার পাল সহ অন্যান্যরা।