যান দুর্ঘটনায় আহত মহিলা চিকিৎসক সহ পাঁচ জন
যান দুর্ঘটনায় আহত মহিলা চিকিৎসক সহ পাঁচ জন

পত্রদূত প্রতিনিধিঃ

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছয়। ঘটনার বিবরণী জানা যায় উদয়পুর থেকে আগরতলা যাওয়া পথে বাগমা এলাকায় আগরতলা থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে এক মহিলা চিকিৎসক সহ দুই গাড়ির ছয় জন যাএী আহত হয়। পরবর্তীতে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপকের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন। জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর আহতদের জেলা হাসপাতালে ভর্তি রাখেন। আহতরা হলো ডা দেবস্মিতা শীল, বিশ্বজিৎ বিশ্বাস, সৈকত দাস,নন্দিতা দেব,পমিল্লা দও, আষিস শীল।এদিকে আহতদের থেকে জানা যায় আগরতলা থেকে মাতারবাড়ি উদ্দেশ্যে রওনা দেই  আর এতে বাগমা এলাকায় আসা মাএ  যান দুর্ঘটনা ঘটে। এক আহত যএীর কাছ থেকে জানা যায় একটি গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাই। বর্তমানে আহত ছয় জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে রাধা কিশোর পুর থানার পুলিশ এবং বাগমা ফাঁড়ী পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে পুলিশ সূত্রে জানা যায় দুইটি গাড়ি বর্তমানে বাগমা ফাঁড়ীতে উদ্ধার করে নিয়ে আসেন। তবে যে ভাবে মন্দির নগরীতে যান দুর্ঘটনা লেগেই রয়েছে তা পুলিশ ট্রাফিক যান দুর্ঘটনা এড়াতে সম্পূর্ণ ব্যর্থ।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও