গাঁজা বোজাই লরি আটক বাজারিছড়ার চুঢ়াঈবাড়ী।ধৃত চালক।*************
পত্রদূত প্রতিনিধিঃ
০১ ডিসেম্বর :+---- দশ দিনের মাথায় ফের বিপুল পরিমাণ গাঁজা জব্দ হল বাজারিছড়ার চুড়াইবাড়িতে।সোমবার সকালে ত্রিপুরা থেকে NL06A7358 নম্বরের একটি সামগ্রী বিহিন বারো চাকার লরি বাজারিছড়ার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টে পৌছালে গাড়িটিতে দলবল নিয়ে তল্লাশি চালান ওসি আনন্দ মেধি। লরির বডির পাশে বিশেষ কৌশলে মজুদ রাখা সাতষট্টি প্যাকেটে তিন কুইন্টাল ছিয়াত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।এতে আটক করা হয় লরি চালককেও। তার নাম রাকেশ চক্রবর্ত্তী।বাড়ি ত্রিপুরার কমলানগরের জিরানিয়ায়। গাঁজাগুলো ত্রিপুরা থেকে মেঘালয়ের শিলংয়ে পাচারের কথা ছিল বলে চালক জানিয়েছে।পরে এ কান্ডে তদন্তে নামেন সমজেলা পুলিশ আধিকারিক অর্ণিবান শর্মা।তিনি জানান যে বাজেয়াপ্ত গাঁজাগুলোর কালোবাজারী দর প্রায় দু কোটি টাকার মত হবে।এ কান্ডে পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আসাম পুলিশের এহেন ঘন ঘন মাদক বিরোধি অভিযানে এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন






















































