ওয়ান নর্থ ইস্ট জনগণকে বোকা বানানোরই প্রচেষ্টা মাত্র -বিজেপি
ওয়ান নর্থ ইস্ট  জনগণকে বোকা বানানোরই প্রচেষ্টা মাত্র -বিজেপি

পত্রদূত প্রতিনিধিঃ

তিপ্রা মথার ব্যানারে আর মানুষের কাছে যাওয়া যাচ্ছে না দেখেই এখন ওয়ান নর্থ ইস্ট এর স্লোগান ।   সোমবার মথা সুপ্রিমোকে তোপ দেগে  সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। বিষয়টি উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয় বলে জানান তিনি।

গত ২৭ নভেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশ নিয়ে মুখ খুলল বিজেপির জনজাতি নেতৃবৃন্দ। সোমবার প্রদেশ বিজেপি ভবনে সাংবাদিক সম্মেলন করে বিজেপির জনজাতি  মোর্চার নেতৃবৃন্দ তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন ।   সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন ,গ্রেটার তিপ্রা  ল্যান্ড মথার অভিধান থেকে মুছে গেছে ।২০২৩ সালের বিধানসভা নির্বাচনে এর স্পষ্ট আভাস পাওয়া গেছে ।নির্বাচনে এই দল 22 জন বাঙালি প্রার্থীকে দাঁড় করিয়েছিল ।তিনি আরো জানান ,তিপ্রা মথার ব্যানারে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করা হয়তো বা তাদের ক্ষমতায় নেই ।মানুষের কাছে যেতে ভয় পাচ্ছেন তারা    তাই উত্তর পূর্বাঞ্চলের কিছু ব্যক্তি যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিভিন্ন দল গঠন করে ইতিমধ্যেই ব্যর্থ হয়েছেন তাদের নিয়ে নতুন স্লোগান ওয়ান নর্থ ইস্ট ।তিনি আরো বলেন ,আসলে ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের মানুষদের বোকা বানানোর প্রচেষ্টা মাত্র। এতে কোন কাজ হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপির প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জানান ,এডিসি এবং ভিলেজ কমিটির নির্বাচন এখনো ঘোষিত হয়নি ।তাই এই নির্বাচনে দল এককভাবে লড়াই করবে না জোট বেঁধে লড়াই করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি। সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে দল সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ দিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সহ-সভাপতি বিমল চাকমা বক্তব্য রাখেন ।তিনি বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ।তিনি বলেন, বিরোধী দলনেতা এবং বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, জনজাতি মুখ্যমন্ত্রী না হলে এডিসিতে তিপ্রাসাদের অধিকার বজায় থাকবে না। তিনি বলেন ,রাজ্যে একটা  চক্রান্ত চলছে ।২০২৩ সালের বিধানসভা নির্বাচনী এর ইঙ্গিত মিলেছে ।মথা দল সব জায়গায় প্রার্থী দিলেও জিতেন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেয় নি ।এই চক্রান্তের ফাঁদে পা না দিতে রাজ্যের জনজাতি সহ উভয় অংশের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাও বক্তব্য রাখেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও