সোমবার থেকে রাজভবন পাল্টে হবে লোক ভবন
উপনিবেশিকতার পর্দা সরিয়ে নতুন নাম পাচ্ছে রাজ্যের রাজভবন ।সোমবার থেকে রাজভবন পাল্টে হবে লোক ভবন ।এদিন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নিজেই এই কথা জানিয়েছেন।
উপনিবেশকতার বেড়াজাল সরিয়ে এবার নতুন নাম পাচ্ছে রাজ্যের রাজভবন। রাজভবনের নতুন নাম হচ্ছে লোক ভবন ।আগামীকাল অর্থাৎ সোমবার থেকে রাজভবন লোক ভবন নামে পরিচিত হবে ।রবিবার রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু নিজেই এই কথা জানিয়েছেন ।এদিন রাজ্যপাল জানান ,ভারত বর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ।এই ক্ষেত্রে রাজভবন শব্দটি বেমানান ।জনগণের নির্বাচনে নির্বাচিত হয় সব কিছু।তাই রাজভবনের নাম লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।রাজ্যপাল বলেন, সোমবার থেকে রাজভবনের নাম লোক ভবন হবে।
বলা যায় রাজ্যের রাজ্যপালের এই সিদ্ধান্ত পশ্চিমবাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তেরই অনুকরণ মাত্র। এই ক্ষেত্রে শুধু পশ্চিমবাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসই নন, দেশজুড়ে রাজভবনের নাম বদলের পক্ষেই কেন্দ্রের কাছে সওয়াল করেন অন্যান্য রাজ্যের রাজ্যপালরা। আর রাজ্যপালদের এই সওয়ালে সম্মতি জানিয়েছে কেন্দ্র ।এর ফলেই অন্যান্য রাজ্যের মত ত্রিপুরার রাজভবনের নামও পাল্টে হচ্ছে লোক ভবন।






















































