গাজার ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে ইসরাইল
গাজার ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে ইসরাইল

পত্রদূত প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের সহায়তায় ও মিশর-কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সব সম্ভাবনাই ভেস্তে গেছে। মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোঁড়ামিতেই এমনটা ঘটেছে। এমন প্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার সকালে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা একটি বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে এবং তা অনুমোদনও দিয়েছে। তা হলো- গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ ও সেখানে অনির্দিষ্ট সময় ধরে অবস্থান করার পরিকল্পনা। বার্তা সংস্থা এপি’র তথ্য অনুযায়ী, ইসরাইলি মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয় সোমবার সকালে। আর এর পরই ইসরাইলি সেনাপ্রধান গাজায় নতুন করে ১০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের খবর জানিয়ে দেন।এদিকে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পড়ার আগেই গত ২ মার্চ থেকে ইসরাইল গাজায় খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে ১৯ মাসের আগ্রাসনের মধ্যে দুই মাসের অবরোধই গাজায় সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের রূপ নেয়।এছাড়া ইসরাইল ইতোমধ্যেই গাজার প্রায় ৫০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।ইসরাইলের একজন একটি উচ্চপদস্থ কর্মকর্তা এপি’কে জানান, ইসরাইল এই পরিকল্পনাকে ধাপে ধাপে বাস্তবায়ন করবে।আরেকটি বিতর্কিত দিক হলো—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনার ভিত্তিতে গাজার জনসংখ্যাকে কথিত অন্যত্র ‘স্বেচ্ছায় স্থানান্তরের’ কথাও আলোচিত হচ্ছে। তবে ইউরোপ ও আরব বিশ্বের অনেক দেশ এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আরো পড়ুন